মেসি ছাড়াই মাঠে নামছে বার্সা

0

খেলাধুলা : চোট পেয়ে মাঠ ছাড়েন মেসি। আর এতেই নিজেদের সর্বশেষ ম্যাচে ঘরের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ১-১ গোলে ড্র করে বার্সেলোনা। বুধবার রাতে ওই ম্যাচে পাওয়া কুঁচকির চোটের কারণে তিন সপ্তাহ মাঠে নামতে পারবেন না তারকা খেলোয়াড় লিওনেল মেসি। তাই শনিবার রাতে লিগে স্পোর্টিং গিজনের বিপক্ষে মেসিকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে বার্সেলোনাকে।

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সোয়া ৮টায়। স্পোর্টিং গিজনের মাঠে এ খেলা অনুষ্ঠিত হবে। সরাসরি দেখা যাবে সনি সিক্স চ্যানেলে।

এদিকে গিজনের বিপক্ষে শেষ পাঁচ ম্যাচের চারটিই জিতেছে বার্সা। পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় রিয়াল মাদ্রিদ রয়েছে শীর্ষে। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় বার্সেলোনা আর ১১ পয়েন্ট নিয়ে সেভিয়া দুইয়ে আছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.