নগরীতে ছাত্রদল নেতা আটক

0

সিটিনিউজবিডি : চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকা থেকে শনিবার সকাল ১০টার দিকে মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেনকে নাশকতার মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

মোশাররফ হোসেন চান্দগাঁও থানা ছাত্রদলের সভাপতি হিসেবেও দায়িত্বে আছেন।
চান্দগাঁও থানার ওসি আবু মোহাম্মদ শাহজাহান কবির জানান, নাশকতার মামলায় আদালতের পরোয়ানামূলে মোশাররফকে গ্রেফতার করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও চান্দগাঁও থানার এস আই আব্দুর রহিম জানান, ২০১৫ সালে বিএনপির অবরোধের সময় গাড়ি ভাংচুরের অভিযোগে দায়ের হওয়া একটি মামলার আসামি মোশাররফ। মামলা নম্বর ২৪ (০১) ২০১৫। ওই মামলায় মোশাররফকে গ্রেফতারে আদালতের জারি করা পরোয়ানা গত বৃহস্পতিবার থানায় পৌঁছে। এরপর তাকে গ্রেফতারের উদ্যোগ নেয়া হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.