সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় নিহত ১

0

কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড : সীতাকুণ্ডের ভাটিয়ারীস্থ বিএমএ গেইট এলাকায় রাস্তা পারাপারের সময় একটি মালবাহী ট্রাকের ধাক্কায় আব্দুল হান্নান (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি ছালেহ্ আহম্মদ পাঠান জানান, শনিবার সন্ধ্যায় উপজেলার ভাটিয়ারীর বিএমএ গেইট এলাকায় রাস্তা পার হওয়ার সময় মালবাহী একটি ট্রাক ধাক্কা দিলে এক ব্যাক্তি আহত হয়। স্থানীয় এলাকাবাসীর থেকে খবর পেয়ে তৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে আহতকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন।
নিহত আব্দুল হান্নান চট্টগ্রাম জেলার সন্ধীপ থানার মরহুম আব্দুর রশিদের পুত্র।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.