রাঙামাটিতে ৪ জেএসএস নেতা ৪ দিনের রিমান্ডে

0

মো: সাইফুল উদ্দীন, রাঙামাটি : সাবেক সেনা সার্জেন্ট মুকুল চাকমা অপহরণ মামলায় রাঙামাটির বাঘাইছড়ির উপজেলা চেয়ারম্যান বড়ঋষি চাকমাসহ চার আসামীকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে রাঙামাটির বিচারিক আদালত।

রবিবার অপহরণ মামলায় পুলিশ বাঘাইছড়ির উপজেলা চেয়ারম্যান বড়ঋষি চাকমাসহ চার আসামীর ১০ দিনের রিমান্ড আবেদন করলে রাঙামাটির অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সাবরিনা আলীর আদালত সব আসামীর ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, গত ৩০ মে তারিখে বাঘাইছড়ি উপজেলার লাইল্যাঘোনা একটি বাড়ী হতে সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট মুকুল চাকমাকে অস্ত্রধারী সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়।
এই ঘটনায় মেয়ে মনিষা চাকমা বাদী হয়ে বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বড় ঋষি চাকমা, উপজেলা জনসংহতি সমিতির সভাপতি প্রভাত চাকমা, জেএসএস নেতা ত্রিদিব চাকমা ও অজয় চাকমা সহ নয়জনকে আসামী করে মামলা দায়ের করেন।
গত ২০ সেপ্টেম্বর এই মামলায় হাজিরা দিতে আসলে আদালত জেএসএস এর নেতাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করে। আজ ২৫ সেপ্টেম্বর রিমান্ড শুনানীর পর উপজেলা চেয়ারম্যান বড়ঋষি চাকমাসহ চার আসামীকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.