সোহেল খুনের মামলার আসামি রিমান্ডে

0

সিটিনিউজবিডি : প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাসিম আহমেদ সোহেল হত্যা মামলার আসামি জয়নাল আবেদিনকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আরেক আসামি সাজ্জাদের রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন।

শনিবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ হারুনুর রশিদ এ আদেশ দিয়েছেন।

নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জানান, জয়নাল আবেদিন ও সাজ্জাদ মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে গত ৫ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করেন। তদন্তকারী কর্মকর্তা জয়নালকে পাঁচদিন এবং সাজ্জাদকে সাতদিনের রিমান্ডে নেয়ার জন্য পৃথক আবেদন করেছিলেন।

ওইদিন তাদের কারাগারে পাঠিয়ে ২৪ সেপ্টেম্বর রিমান্ড শুনানির সময় নির্ধারণ করেছিলেন আদালত।

চলতি বছরের ২৯ মার্চ নগরীর ওয়াসার মোড়ে বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদে এক অনুষ্ঠানের আয়োজন নিয়ে বিরোধের জের ধরে নাসিম আহমেদ সোহেল ছুরিকাঘাতে খুন হন।

পরদিন সোহেলের বাবা আবু তাহের তার ছেলের বন্ধু ইব্রাহীম সোহানসহ ১৬ জনের বিরুদ্ধে চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামাদেরও আসামি করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.