এবার বাবাকে পিটিয়ে হত্যা

0

সিটিনিউজবিডি : নতুন মোটরসাইকেল কিনে না দেয়ায় ছেলের আগুনে বাবার মৃত্যুর রেশ কাটতে না কাটতে আবারও ছেলের হাতে আরেক বাবা খুন হলেন।

এবার নেশার টাকা না দেয়ায় মমতাজ উদ্দিনকে (৫০) লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে ছেলে ওমর আলী (১৫)।

শনিবার রাত সাড়ে ৩টার দিকে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের ফুলদহ নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, নেশা আসক্ত ছেলে ওমর আলী বাবার কাছে টাকা দাবি করে আসছিল। এ টাকা না দেয়ায় শনিবার রাতে বাবার সঙ্গে তার কথা কাটাকাটি হয়।

এক পর্যায় রাত সাড়ে ৩টার দিকে বাবার কক্ষে গিয়ে টাকার সন্ধান করতে থাকে ওমর। ঘুম ভেঙে গেলে মমতাজ ছেলেকে দেখতে পান।

এ সময় বাবা-ছেলের মধ্যে ফের তর্ক শুরু হয়। এক পর্যায়ে বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায় ওমর।

বাড়ির অন্যরা গুরুতর অবস্থায় মমতাজ উদ্দিনকে উদ্ধার করে সরিষাবাড়ী হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

রোববার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে ঘাতক ছেলে ওমর আলীকে আটক করতে পারেনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.