চন্দনাইশে ছাত্রসেনার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

0

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ : বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) থানা শাখার উদ্যোগে “অস্বচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ’১৬ সালের এসএসসি, দাখিল ও এইচ,এসসি, আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

গত ২৩ সেপ্টেম্বর বিকালে পূর্ব সাতবাড়ীয়া খানদীঘি বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সংগঠনের সভাপতি ছাত্রনেতা খায়ের আহমদ রুবেলের সভাপতিত্বে,প্রস্তুতি কমিটির আহবায়ক মো. ইব্রাহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে উদ্বোধক ছিলেন ওষখাইন শাহ আলী রেজা (রহ.) আলিম মাদরাসার পরিচালক শাহজাদা আবদুল কাদের চাঁন মিয়া। প্রধান অতিথি ছিলেন সুপ্রীম হোল্ডিং লিমিটেড এর চট্টগ্রামের সিও বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মো. জসিম উদ্দিন জনি। মূখ্য আলোচক ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের যুগ্ম পরিচালক মো. একরাম হোসেন।
বিশেষ অতিথি ছিলেন খানদীঘি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. সাখাওয়াত হোসেন শিবলী, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান আহমদুর রহমান ভেট্টা ডিলার, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর ইসলাম বঈদী, অধ্যক্ষ মাওলানা আ ন ম আহমদ রেজা নক্সবন্দী, আলোকিত দোহাজারীর সম্পাদক মাওলানা আবদুল গফুর রব্বানী। প্রধান বক্তা ছিলেন ছাত্রনেতা চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মো. সাহাব উদ্দিন। বিশেষ বক্তা ছিলেন ছাত্রসেনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি মো. রাশেদুল ইসলাম মুরাদ, দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম হিরু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইমতিয়াজ উদ্দিন খান, মাওলানা সরফুদ্দীন নক্সবন্দী, মো. নুরুল আবছার, যুবনেতা কাজী সাইফুল ইসলাম জীবন, মাওলানা আবদুর রহিম, হাফেজ নগর দরবার শরীফের সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ মাওলানা আশেকুর রহমান হাফেজনগরী, সৈয়দ মাওলানা বোরহান উদ্দিন হাফেজনগরী, মাওলানা উয়াইসুল করনী, মো. ওসমান গণি, নাজিম উদ্দিন, হাবিবুর রহমান, মো. আবু শহিদ, মাওলানা মাহমুদুল হক, মাওলানা সরওয়ার কাদেরী, এম কলিম উদ্দিন, হারুনুর রশিদ হোসাইনী, মো. শওকত আজাদ, বেলাল উদ্দিন নাহিদ, জাবেদ আহমদ খান জাকী, সৈয়দ মো. হাসান, মো. আবু বক্কর, ইলিয়াস উদ্দিন, রবিউল হাসান, প্রস্তুতি কমিটির সদস্য সচিব মো. বোরহান উদ্দিন, নাজিম উদ্দিন, মামুনুর রশিদ, মো. নুরুল কবির, সোলায়মান, ইমরান হোসাইন, নুরুল আমিন, ফোরকান উদ্দিন, মো. ইউনুস, মিনহাজুল ইসলাম বাবু, মাঈনুল ইসলাম প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.