নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, শিক্ষার আলো ছড়াতে সরকারের পাশাপাশি শিক্ষাবিদদের এগিয়ে আসতে হবে। শিক্ষাবান্ধব সরকার জাতিকে শিক্ষা ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে বই, শিক্ষা উপবৃত্তি, শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবন নির্মাণ, শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে মাল্টিমিডিয়া ক্লাস চালু সহ ব্যপক কাজ করে যাচ্ছেন। দেশের শিক্ষা প্রসারের জন্য শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি, সুযোগ-সুবিধা ও অন্যান্য ক্ষেত্রে ব্যপক পরিবর্তন এনেছেন। তাছাড়া নির্দিষ্ট সময়ে সকল পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশ করে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে নিয়ে যাচ্ছেন।
সম্প্রতি চন্দনাইশ পৌরসভার দক্ষিণ হারলা সমাজ কল্যাণ সংগঠনের সপ্তম প্রতিষ্ঠা বাষিকী উপলক্ষে গণপাঠাগার উদ্ভোধন, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া, সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরনী সভা স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
মো. নঈম উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ১৪ আসনে সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা আ’লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, দক্ষিণ জেলা আ’লীগের সদস্য মাহবুুর রহমান শিবলী, উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, প্রধান বক্তা ছিলেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আবু আহমদ জুনু, বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক একরাম হোসেন। সাগত বক্তব্য রাখেন তারেকুল ইসলাম।
আলোচনায় অংশ নেন চেয়ারম্যান আমিন আহমদ চৌধুরী রোকন, তৌহিদুর ইসলাম রহমানী, কেন্দ্রিয় যুবলীগ নেতা মীর মহিউদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক তৌহিদুল আলম, মো. মামুন, বেলাল উদ্দিন, ফোরক আহমদ, মাহবুবুর রহমান দিপু, তৌহিদুল ইসলাম প্রমূখ।
