ঢাবি ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ সোমবার

0

সিটিনিউজবিডি : চলতি শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত খ-ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে সোমবার সন্ধ্যা ৬টায়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করবেন।

রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক ড. নূর-ই-ইসলাম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের ৭৩টি কেন্দ্রে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। শুক্রবার অনুষ্ঠিত এই পরীক্ষায় ২ হাজার ২৪১ আসনের বিপরীতে মোট ৩৪ হাজার ৬০৬ জন ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.