খেলাধুলা : প্রিমিয়ার লিগে আবার ফিরতে চাচ্ছেন ডি মারিয়া। আর তাকে দলে ভেড়াতে আগ্রহী চেলসি কোচ অ্যান্তোনিও কন্তে।
ফুটবলের জনপ্রিয় সাইট গোল ডট কম বলছে, চলতি মৌসুমে নতুন কোচ হিসেবে ইউনাই এমেরিকে নিয়োগ দেওয়ার পর থেকেই সময়টা ভালো যাচ্ছে না ডি মারিয়ার। ম্যানচেস্টার ইউনাইটেডের অভিজ্ঞতা সত্ত্বেও ইংল্যান্ডে ফেরার কথা ভাবছেন ২৮ বছর বয়সী এ মিডফিল্ডার।
এদিকে ডি মারিয়ার বড় ভক্ত ইতালির সাবেক কোচ কন্তে। এ মৌসুমেই যিনি ইংলিশ জায়ান্ট চেলসির দায়িত্বে আছেন।
