এসিডে দগ্ধ মেয়ে ও মা

0

সিটিনিউজবিডি : চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার সিআরবি পলোগ্রাইন্ড বস্তি এলাকার অটোরিক্সা চালক জাহাঙ্গীর আলমের নিক্ষেপ করা এসিডে ঝলসে গেলো তার সাবেক স্ত্রী শেলি ও শ্বাশুড়ি হোসনে আরা বেগম।

সোমবার (২৬ সেপ্টেম্বর) ভোর পাঁচটার দিকে এই ঘটনা ঘটে।
এসিডে দগ্ধ হয়েছে বাবুল মিয়ার মেয়ে সাবেক স্ত্রী শেলি আক্তার(২২) ও তার মা হোসেনে আরা বেগম(৫৫)। শেলির সাথে জাহাঙ্গীর আলমের গত বছর পারিবারিক সম্পর্ক ফাটল ধরে।
কোতোয়ালী থানার পরিদর্শ (ওসি তদন্ত) নুর আহমেদ জানান,সোমবার ভোর রাত ৫টার দিকে পলোগ্রাইন্ড বস্তি এলাকার ঘরের জানালা দিয়ে এসিড নিক্ষেপ করে সেলির সাবেক স্বামী জাহাঙ্গীর আলম।
জাহাঙ্গীর আলম পেশায় সিএনজি অটোরিক্সা চালক। গত এক বছর সেলি ও জাহাঙ্গীরের সাংসারিক জীবন শেষ হয় তালাকের মাধ্যমে। শেলি পলোগ্রাউন্ড মাঠের সিএনজি গেরেজের সামনে একটি টং দোকান করে সংসার চালায় উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, শেলি ও তার মাকে এসিড নিক্ষেপ করলে তাদের কান্নার চিৎকার এলাকাবাসী এগিয়ে আসলে জাহাঙ্গীর অটোরিক্সা রেখে পালিয়ে যায়।
জাহাঙ্গীর পালিয়ে যাওয়াতে তাকে আটক করা যায়নি। সিএনজিটি সিআরবি পুলিশ ফাঁড়ির হেফাজতে রাখা হয়েছে, জাহাঙ্গীরকে ধরার অভিযান চলছে বলেও জানান নুর আহমদ।
এসিডে শেলীর মুখে এবং মাথায় এবং হোসনে আরা বেগমের শরীরের কিছু অংশ এসিডে ঝলসে গেছে। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.