বোয়ালখালীর কড়লডেঙ্গা ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথগ্রহণ মঙ্গলবার

0

বাবর মুনাফ : বোয়ালখালী উপজেলার ১০ নং আহলা-কড়লডেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য পদে নির্বাচিতদের শপথ গ্রহণ আগামীকাল ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

সকাল ১১ টায় চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে আহলা-কড়লডেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল হক মন্নানকে শপথ বাক্য পাঠ করাবেন নবনিযুক্ত জেলা প্রশাসক মো: শামসুল আরেফিন।
এ সংক্রান্ত চিঠি হাতে পেয়েছেন বলে নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান হামিদুল হক মন্নান।
কড়লডেঙ্গা ইউপি সদস্যদের শপথগ্রহণ বিকাল ৩ টায় বোয়ালখালী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুবুল আলম। এ সংক্রান্ত চিঠি ইউপি সদস্যদের কাছে পৌছানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এর আগে গত ২৯ আগষ্ট বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় এ গেজেট প্রকাশিত হয় । ৩১ আগষ্ট নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন অফিসার মোহাম্মদ নুরুল হাসান ভূঞা স্বাক্ষরিত আদেশে চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার আহলা-কড়লডেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের নির্বাচিত প্রার্থীদের পরবর্তী কার্যক্রম গ্রহনের জন্য চট্টগ্রাম জেলা প্রশাসককে অনুরোধ করেন।
উল্লেখ্য, গত ২৮ মে বোয়ালখালী উপজেলার সাত ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৩ জুলাই শনিবার সকাল ১০ টা চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম জেলার বোয়ালখালী পাঁচ নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহন করেন। শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম জেলা জেলা প্রশাসক মেজবাহ উদ্দীন। এরপর ২৫ জুলাই পাচঁ ইউপির সংরক্ষিত ও সাধারন সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে বোয়ালখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুল হক মন্নান ধানের শীষ প্রতীকে পুন: নির্বাচিত হয়েছেন । সংরক্ষিত মহিলা সদস্য পদে ১-৩ নং ওয়ার্ডে ফরিদা বেগম (মাইক), ৪-৬নং ওয়ার্ডে মায়া রানী (বই) ও ৭-৯নং ওয়ার্ডে সাজেদা বেগম (কলস) সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে-জসিম উদ্দিন (মোরগ), ২নং ওয়ার্ডে-মাহামুদ করিম (ফুটবল), ৩নং ওয়ার্ডে সোলাইমান তালুকদার (ফুটবল), ৪নং ওয়ার্ডে রাজু দাশ (ফুটবল), ৫নং ওয়ার্ডে-উজ্জ্বল সেন কানু (বৈদ্যুতিক পাখা), ৬নং ওয়ার্ডে জনি চৌধুরী (ফুটবল),৭নং ওয়ার্ডে-সাইফুল ইসলাম (ফুটবল), ৮নং ওয়ার্ডে কাজী মো. হোসাইন (ফুটবল), ৯নং ওয়ার্ডে- হারুনুর রশিদ চৌধুরী (ফুটবল) প্রতীক নিয়ে জয়লাভ করেছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.