মেধাবী ছাত্র মিনারের সপ্ন পূরনে সকলের সহযোগিতা প্রয়োজন

0

গোলাম সরওয়ার :  একটি দুর্ঘটনা থমকে দিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র চট্টগ্রামের ছেলে মিনার উদ্দিনের স্বপ্ন।৬ সেপ্টেম্বর কোরবানী  ঈদের ছুটিতে গ্রামের বাড়ি আনোয়ারায় আসেন মিনার।১২ সেপ্টেম্বর  সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুড়ে যায় তার শরীরের ২০ শতাংশ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা চলছে তার। ছেলেটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটের আইসিইউতে এখনো ভর্তি। ইতিমধ্যেই তাঁর ডান হাত কেটে ফেলতে হয়েছে।তৈরি হচ্ছে নানা ধরনের শারিরীক জটিলতা।

তবে, চিকিৎসার ব্যয় বহন করতে পারছে না মিনারের দরিদ্র পরিবার। মেধাবী এই তরুণকে বাঁচাতে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন তার সহপাঠী, স্বজনরা।

মিনার উদ্দিন(২৬)। ছোট বেলায় বাবাকে হারানো মিনার উদ্দিন স্কুল থেকেই টিউশনি করে লেখাপড়ার খরচ যোগাতেন। চট্টগামের আনোয়ারা থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে। ৩৬ তম বিসিএসে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হওয়ার পর লিখিত পরীক্ষাও শেষ হয়েছে। স্বপ্ন ছিল বিসিএস ক্যাডার হয়ে পরিবারের দুঃখ ঘোচাবেন। এরমধ্যেই  ভয়াবহ এক দুর্ঘটনা ছেলেটির জীবনে থমকে দাড়ালোঁ ।

কয়েকদিন আগে আমার বন্ধু জাহেদ ও রাসিফের মাধ্যমে জানলাম মিনারের  এই দুর্ঘটনার সংবাদ । জাহেদের কাছ থেকে শুনলাম বার্ন ইউনিটে যন্ত্রণায় কাতরাচ্ছেন মিনার উদ্দিন ।পরে  মোবাইলে মিনারের সাথে পরিচয় দিয়ে কথা বললে সে কেদেঁ উঠে বলেন  ভাইয়া আমি বাঁচতে চাই। আমার স্বপ্নগুলো যেন শেষ না হয় ভাইয়া। আমি বিসিএসের ভাইভা দিতে চাই। আশা রাখি আপনারা সবাই আমার পাশে থাকবেন ।

মিনারকে আমাদের মাঝে ফিরেয়ে আনতে হবে এই দৃড় প্রতিজ্ঞায় সকলের স্ব স্ব অবস্থান থেকে চেষ্টা করলে সফলতা সম্ভব। কেউ সাহায্য করতে চাইলে ০১৮২৪ ৯৩৯৪৬১ নম্বরে বিকাশ করতে পারবেন। কেউ চাইলে ঢাকা মেডিকেলে বার্ণ ইউনিটে গিয়ে সরাসরিও অর্থ সহায়তা করতে পারেন।

 বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত মেধাবী শিক্ষার্থী মিনার উদ্দিনের (২৬) চিকিৎসার ব্যয় ব্যক্তিগত তহবিল থেকে নির্বাহের আশ্বাস দিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ২০ সেপ্টেম্বর । এদিকে ঢাকা মেডিকেল কলেজে দেখতে যান মাননীয় সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান। তিনি সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ করেন সবাই যেন মিনারের চিকিৎসার সাহায্যে এগিয়ে আসে।

মিনারের অবস্থা আশঙ্কামুক্ত নয় বলে জানালেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক।

সবার সহযোগিতায় মিনার আবার ফিরে আসবে সবার মাঝে- এই প্রত্যাশা সহপাঠী-সুহৃদ,আত্মীয়দের।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.