সিটিনিউজবিডি : সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্রীরের প্রধান সমন্বয়ক মহিউদ্দিন আহমেদসহ ছয়জনের বিচার শুরু হয়েছে।
আজ মঙ্গলবার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা ওই ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
আগামী ২৪ অক্টোবর এই মামলার সাক্ষ্য গ্রহণের জন্য তারিখ ধার্য করেছেন আদালত।
