রাঙামাটিতে তথ্য মেলার উদ্বোধন

0

মোঃ সাইফুল উদ্দীন, রাঙামাটি : “তথ্যই শক্তি” এই শ্লোগানকে সামনে রেখে রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর আয়োজনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সার্বিক সহযোগিতায় আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস ২০১৬ উপলক্ষ্যে তথ্য মেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে এই তথ্য মেলার আয়োজন করা হয়।

তথ্য মেলা উদ্বোধন করেন রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু শাহেদ চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চিত্ররঞ্চন পাল, সচেতন নাগরিক কমিটি সহ-সভাপতি ও জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য প্রফেসর বাঞ্চিতা চাকমা, সহ-সভাপতি অমলেন্দু হাওলাদার, সনাক এর শিক্ষা বিষয়ক উপকমিটির আহবায়ক মিজ নিরূপা দেওয়ান, জেলা প্রশাসনের কমকর্তাবৃন্দ, বিভিন্ন শ্রেণী ও পেশার জনগণ এবং সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যবৃন্দ।

উদ্বোধনী বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু শাহেদ চৌধুরী বলেন, তথ্যই শক্তি কথাটি খুবই কার্যকর কারণ মানুষ যদি সেবা সম্পর্কে তথ্য জানে তাহলে সেবা পেতে মানুষকে হয়রানীর স্বীকার হতে হবেনা। সকল মানুষের তথ্য জানান অধিকার রয়েছে। শুধু প্রয়োজন তথ্য জানার যে পদ্ধতি সে সম্পর্কে ধারণা লাভ করা।
তিনি সকলকে তথ্য জেনে দেশ গড়ার ক্ষেত্রে ভূমিকা রাখার আহ্বান জানান।

তথ্য মেলার পাশাপাশি দুর্নীতিবিরোধী ভিডিও নাটক প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.