নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ : চন্দনাইশ পৌরসভার হারলা গ্রামে ১টি মাটির ঘর বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। গত ২৬ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, চন্দনাইশ পৌরসভার ছেনুয়ারা বেগমের ৪ কক্ষ বিশিষ্ট মাটির ঘর হঠাৎ বেলা সাড়ে ১১ টার দিকে ধ্বসে পড়ে সম্পূর্ণ লেবেল হয়ে যায়। এ সময় ঘরে থাকা মূল্যবান আসবাবপত্র, দলিল, কাপড়-চোপড়, নগদ টাকাসহ আনুমানিক ৬ লক্ষ টাকা ক্ষতিসাধন হয়। এ সময় ঘরের ভিতর কেউ না থাকাতে হতাহত হয়নি। বর্তমানে ইদ্রিস মিয়ার পরিবারের লোকজন খোলা আকাশের নিচে বসবাস করছে।
