মিরসরাইয়ে এডভোকেসি কর্মশালা

0

মিরসরাই প্রতিনিধি : বাংলাদেশ সরকার স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারের ওপর জোর দিয়েছে। কারণ খোলা পায়খানায় রোগ জীবানু ছড়ায়। তাই স্বল্প মূল্যে রিং প্রদান জরুরী। সুস্বাস্থ্যের জন্য নিরাপদ পানি পান করা জরুরী। এখন ভূগর্ভস্থ পানিও অনেক জায়গায় নিরাপদ নয়। পানিতে আর্সেনিকের মাত্রা বেড়ে যাওয়ায় পানি দুষণ বেড়েছে। আর্সেনিক নীরব ঘাতক। পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। ব্যক্তি জীবনে পরিস্কার পরিচ্ছন্নতা প্রয়োজন। স্যানিটেশন, নিরাপদ পানি ও পরিস্কার পরিচ্ছন্নতা এখন একটি প্যাকেজ। এর কোনটি বাদ পড়লে সুস্থ্য জীবন যাপন সম্ভব নয়।

মিরসরাইয়ের উপজেলা কৃষি মিলনায়তনে গত সোমবার (২৬ সেপ্টেম্বর) ব্র্যাক ওয়াশের এডভোকেসি কর্মশালায় এসব কথা বলেন উপস্থিত আলোচকবৃন্দ।
মিরসরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলী। সঞ্চালনায় ছিলেন ব্র্যাক কর্মকর্তা জাকির হোসেন।
কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের উপজেলা ম্যানেজার বাবুল মিয়া। তিনি প্রবন্ধে ব্র্যাকের বিভিন্ন কর্মকান্ডের কথা তুলে ধরেন। হিঙ্গুলি, জোরারগঞ্জ, দুর্গাপুর, মিরসরাই সদর ও ওয়াহেদপুর ইউনিয়নে ব্র্যাকের কর্মকান্ড রয়েছে বলেও তিনি প্রবন্ধে উল্লেখ করেন। তার প্রবন্ধ উপস্থাপনের পর উপস্থিত অংশ গ্রহণকারীরা আরো নতুন ইউনিয়নে ব্র্যাক ওয়াশের কর্মকান্ড বাড়াতে অনুরোধ করেন।
কর্মশালায় আলোচনায় অংশ নেন উপজেলার উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী একেএম সাঈদ মাহমুদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. জসিম উদ্দীন, উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুমন দে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আলী, মিরসরাইয়ের উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডিপুটি কমান্ডার আবুল হাশিম, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি শারফুদ্দীন কাশ্মীর।

কর্মশালায় এক বক্তা অভিযোগ করেন, বিভিন্ন এলাকায় দেখা যায় সরকারী ভাবে স্বল্প মূল্যে গভীর নলকূপ বসানোর পর সেখানে ঘিরাবেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। যদিও গভীর নলকূপ বসানোর সময় বলা হয়, আশেপাশের সবাই এখান থেকে নিরাপদ পানি ব্যবহার করতে পারবেন। পরে আর পারে না।
এই অভিযোগের প্রেক্ষিতে কর্মশালার সভাপতি জিয়া আহমেদ সুমন সংশ্লিষ্ট কর্মকর্তাকে উদ্দেশ্য করে বলেন, খোঁজ নিয়ে ওই অভিযোগের সমাধান করুন। না পারলে আইনের সহায়তা নিন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.