চট্টগ্রাম কমিউনিস্ট পার্টির সম্মেলন ২৯ সেপ্টেম্বর

0

বাবর মুনাফ : শোষণহীন, বৈষম্যহীন সমাজতান্ত্রিক সমাজ বিনির্মাণের আন্দোলন সংগ্রামের ঐতিহ্যবাহী দল বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি-সিপিবি চট্টগ্রাম জেলার অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৯ ও ৩০ সেপ্টেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

জঙ্গিবাদী চক্রান্ত ও হামলা রুখে দাঁড়ানোসহ জনগণের বিকল্পশক্তি বলয় গড়ে তোলার আহ্বান জানিয়ে এবারের ১১ তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টায় চট্টগ্রাম জেলা পরিষদ মার্কেট চত্বরে অনুষ্ঠিত হবে।
সম্মেলন উদ্বোধন করবেন শ্রমিক নেতা কমরেড আহসান উল্লাহ চৌধুরী। সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য রাখবেন পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কমরেড সাজ্জাদ জহির চন্দন ও সদস্য কমরেড অ্যাডভোকেট সোহেল আহমেদ। এছাড়াও পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। সম্মেলনের উদ্বোধন শেষে এক বর্ণাঢ্য র‌্যালি বের হবে।
৩০ সেপ্টেম্বর শুক্রবার চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় দিনে সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.