পাকিস্তানে ভারতীয় সিনেমা বন্ধ

0

অনলাইন ডেস্ক : ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার ধাক্কাটা লেগেছে দুই দেশের বিনোদন ও সংস্কৃতি জগতেও। ভারত থেকে পাকিস্তানি তারকাদের ফেরত পাঠানোর ঘোষণার পর এবার পাকিস্তানে ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনী বন্ধের ঘোষণা দিয়েছে দেশটির হল মালিকরা।

এমন সিদ্ধান্তে ভারতীয় সিনেমা প্রদর্শন বন্ধ হয়েছে দেশটির লাহোর করাচী ও ইসলামাবাদের সিনেমা হলগুলোতে।

সম্পর্ক বৈরি হলেও পাকিস্তানে ভারতীয় সিনেমা খুবই জনপ্রিয়। সেখানে একটা বড় সংখ্যক ভক্ত আছে সালমান-শাহরুখ-আমিরদের। আছে দিপিকা পাডুকোনের ভক্তও। তারপরেও সাম্প্রতিক সামরিক টানাপড়েনে পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রি এবং পরিবেশকরা সিদ্ধান্ত নিয়েছে অন্তত দুই সপ্তাহ বন্ধ রাখা হবে বলিউডের সিনেমা প্রদর্শন। যতদিন দুই দেশের সম্পর্ক স্বাভাবিক না হচ্ছে সময়সীমা ততদিন পর্যন্তও দীর্ঘ হতে পারে। এতে ব্যবসায়িক ক্ষতিও মেনে নিতে রাজি দেশটির চলচ্চিত্র বিষয়ক সংস্থাগুলি।

এর একদিন আগে ভারতীয় নির্মাতাদের একটি সংগঠন জানিয়েছিল যে তারা পাকিস্তানী কোনও অভিনেতাকে বলিউডের সিনেমাতে সুযোগ দেবে না। তারও আগে একজন চরমপন্থি রাজনীতিবিদ পাকিস্তানী অভিনেতাদের দেশে ফেরত পাঠানোর ঘোষণা দিয়েছিলেন।

এদিকে, নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তান শাসিত কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর অভিযানের পর দুই দেশেরই সীমান্তের অনেক জায়গায় সম্ভাব্য হামলার আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ৩ অক্টোবর দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্যে আহ্বান জানিয়েছেন। সূত্র: বিবিসি বাংলা

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.