মোঃ সাইফুল উদ্দীন, রাঙামাটি : রাঙামাটি শহরের কলেজ গেইট এলাকা থেকে রোববার মধ্যরাতে কাভার্ডভ্যানে করে অবৈধ কাঠ পরিবহনের সময় সেনাবাহিনী অভিযান চালিয়ে প্রায় লক্ষ টাকার কাঠ সহ দুই জনকে আটক করেছে।
রাঙামাটি সদর জোনের লেপ্টে. মাকসুদুল’র নেতৃত্বে এই অভিযান চালানো হয় বলে জানা যায়।
ফরেষ্ট’র সূত্রে জানা যায়, কাভার্ডভ্যানের (ঝালকাঠি-ট-১১-০১৭২) থেকে শিউলি, চম্পক জাতের মোট ১৬৩ টুকরা ১০৯.৩৫ সেপটি কাঠ পাওয়া গেছে। যা বাজার মূল্য প্রায় লক্ষ টাকা। অভিযান পরিচালনার সময় রুবেল নাথ (২৬), পলাশ নাথ (২৪) দুই জনকে আটক করা হয়েছে।
ফরেষ্টার ফিরোজ কবির এই অবৈধ কাঠ সেনাবাহিনী থেকে বুঝে নিয়েছে এবং এই বিষয়ে তিনি বাদি হয়ে মামলা করবেন বলে জানা যায়।
