অনলাইন ডেস্ক : নিজেকে নিয়ে গড়ে ওঠা আন্ডারগ্রাউন্ড মিথোগ্রাফকে যেন চুরমার করতে ভালবাসেন কৌশিক মুখোপাধ্যায় ওরফে কিউ। ‘গান্ডু’, ‘তাসের দেশ’ পেরিয়ে তথ্যচিত্র ‘নবারুণ’ তৈরি করেছেন তিনি।
সাহিত্যিক নবারুণ ভট্টাচার্যকে নিয়ে তোলা ডকুমেন্টারির পরে কিউ হাত দিয়েছিলেন ‘লুডো’ নামের একটি হরর ছবিতে। সেই ছবি অনেক দিনই রেখে দেয়া হয়েছিল। এর মধ্যে তার পরের ছবি ‘ব্রাহ্মণ নমন’ নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। কিন্তু ‘লুডো’ বেশ কয়েকটি ফেস্টিভ্যালে প্রদর্শিত হলেও এখনও জনসম্মুখে আসেনি। ছবিটি যৌথভাবে পরিচালনা করেন কিউ এবং নিকন। ছবির ‘গরম লাগে’ শীর্ষক একটি গান ইতোমধ্যে ইউটিউবে ছাড়া হয়েছে। যা বেশ সাড়া ফেলেছে।
অন্যতম প্রযোজক অডজয়েন্ট-এর পক্ষ থেকে ছবির অন্যতম চিত্রনাট্যকার সুরজিৎ সেন জানান, শিগগির নেটফ্লিক্সেই মুক্তি পাবে ‘লুডো’। ছবির ট্রেলার রিলিজ হয়েছে ২০১৫ সালে। এবারে ইউটিউবে মুক্তি পেয়েছে ছবির একটি টিজার ভিডিও। এটি আসলে একটি গানের অংশ। ‘গরম লাগে’ শীর্ষক এই গানটিই ‘লুডো’-র দুঃসাহসিক অ্যাম্বিশন।
