খেলাধুলা : ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে মঙ্গলবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচে নামছে বিসিবি একাদশ। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বিসিবি একাদশের অধিনায়ক নাসির হোসেন। ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ১০টায়।
সদ্য আফগানিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা ওয়ানডে সিরিজের স্কোয়াডে থাকা ইমরুল কায়েস, সৌম্য সরকার ও নাসির হোসেন আছেন বিসিবি একাদশে। এছাড়াও আছেন ইংল্যান্ড সিরিজে ডাক পাওয়া পেসার আল-আমিন হোসেন। বিসিবি একাদশে ডাক পেয়েছেন কিছুদিন আগে পেসার হান্ট থেকে উঠে আসা এবাদত ও নেট বোলার মোহাম্মদ মানিক। এছাড়াও এই দলে রয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
