কারিনার পরিবর্তে আলিয়া

0

বিনোদন : চলতি বছরের এপ্রিলে বলিউডের পরিচালক ললয়েড বাপ্তিস্তা ঘোষণা দিয়েছিলেন ১৯৮৩ সালে মুক্তি পাওয়া বলিউডের ছবি ‘সাদমা’র রিমেক করার। মূল ছবিটিতে অভিনয় করেছিলেন গুণী দুই অভিনয়শিল্পী শ্রীদেবী ও কমল হাসান।

আর রিমেক ছবিটিতে নায়িকা হিসেবে বাছাই করা হয়েছিলো কারিনা কাপুরকে। কিন্তু সম্প্রতি মা হওয়ায় আপাতত কোনো ছবিতে কাজ করছেন না নবাব পত্নী কারিনা। আর এতেই বিপাকে পড়েন পরিচালক। তবে তিনি বাছাই করে ফেলেছেন নতুন নায়িকা। গুঞ্জন উঠেছে, কারিনার পরিবর্তে কাজ করবেন আলিয়া ভাট। কিন্তু কমল হাসানের জায়গায় কাকে অভিনয় করাবেন সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।

১৯৮৩ সালে ‘সাদমা’ ছবিতে একজন ‘বিশেষ’ নারী বা অটিস্টিক চরিত্রে অভিনয় করেছিলেন শ্রীদেবী। অসাধারণ অভিনয় করে দর্শকের মনে স্থায়ী আসন করে নিয়েছিলেন তিনি। ফলে ‘সাদমা’ ছবির নায়িকার চরিত্রটি গুরুত্বপূর্ণ। কে করবেন সেই চরিত্র, এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না। চূড়ান্ত ঘোষণা না পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। করণ জোহর প্রযোজিত একটি ছবির নায়িকা হওয়ার কথা ছিল আলিয়ার। সেখানে আলিয়ার পরিবর্তে দেখা যাবে শ্রীদেবী ও বনি কাপুরের মেয়ে জানভি কাপুরকে। বলিউডে অভিষেকের অপেক্ষায় এখন এই তারকা-কন্যা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.