ভারতের পক্ষে থাকবে বাংলাদেশ

0

সিটিনিউজবিডি : কাশ্মিরে জঙ্গি হামলার পর উত্তেজনার মধ‌্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আক্রান্ত হলে ভারতের পক্ষে থাকবে বাংলাদেশ।

মঙ্গলবার সচিবালয়ে এক সংলাপে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে একথা বলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী।

গত ২২ সেপ্টেম্বর ভারত শাসিত কাশ্মিরে সেনা ঘাঁটিতে জঙ্গি হামলার পর থেকে প্রতিবেশী দেশ দুটির মধ‌্যে উত্তেজনা চলছিল।

এর মধ‌্যেই গত ২৯ সেপ্টেম্বর ভারতীয় সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাকিস্তানের সীমানায় ঢুকে জঙ্গি আস্তানায় অভিযান চালানোর দাবি করে। তবে পাকিস্তান সীমান্ত অতিক্রমের দাবি নাকচ করে দুই পক্ষে গোলাগুলি হয়েছে বলে দাবি করে।

এরপর কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সৈন‌্যরা রণসাজে রয়েছে। কয়েক বার গোলাগুলির ঘটনাও ঘটেছে।

দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দুই দেশের উত্তেজনার মধ‌্যে বাংলাদেশের অবস্থান কী- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী প্রথমেই বলেন, নয়া দিল্লিতে সাম্প্রতিক সফরে ভারতীয় সাংবাদিকরাও তাকে একই প্রশ্ন করেছিলেন।

আমি তাদের (ভারতীয় সাংবাদিক) বলেছি, বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ পরিবেশ রয়েছে। সবখানে ভারত আমাদের সহযোগিতা করে। ভারত যখন আক্রান্ত হবে নিশ্চয়ই আমরা (বাংলাদেশ) ভারতের সঙ্গে থাকব।

চলমান অবস্থায় বাংলাদেশের কোনো প্রস্তুতি রয়েছে কি না- প্রশ্নের উত্তরে আসাদুজ্জামান কামাল বলেন, পাকিস্তানের সাথে আমাদের বর্ডার নেই। ১২শ মাইল দূরে তাদের অবস্থান। তাদের হুঙ্কার, হাঁক-ডাকে আমাদের কিছু আসে যায় না।

আমরা (বাংলাদেশ) তাদের ১৯৭১ সালে পরাস্ত করে বিদায় করে দিয়েছি। আমরা তাদের কথা চিন্তাও করতে চাই না, স্মরণও করতে চাই না।

পাকিস্তানে অনুষ্ষ্ঠেয় সার্ক সম্মেলন বর্জনের বিষয়ে তিনি বলেন, তারা আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করায় আমরা সার্ক সম্মেলনের যাইনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.