প্রস্তুতি ম্যাচে ইমরুলের সেঞ্চুরি

0

খেলাধুলা : ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হয়ে সেঞ্চুরি করলেন ইমরুল কায়েস। মঙ্গলবার ফতুল্লার খান সাহেব ওসমানী স্টেডিয়ামে সকাল সাড়ে ১০টায় টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছে বিসিবি একাদশ। ইমরুল কায়েস ও সৌম্য সরকারের ওপেনিং জুটিতে ৩৫ রান আসে। ৭ রানে ক্রিস ওকসের বলে উইকেটের পেছনে জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সৌম্য সরকার।

এদিকে চার-ছক্কার ফুলঝরি উড়িয়ে দ্রুতই সেঞ্চুরি তুলে নিয়েছেন ইমরুল কায়েস। ৮১ বলে দ্রুত সেঞ্চুরি করেন তিনি। ৯টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাকিয়ে শতক করেন তিনি। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিসিবি একাদশের হয়ে নেতৃত্ব দিচ্ছেন নাসির হোসেন।

বিসিবি একাদশ: ইমরুল কায়েস, সৌম্য সরকার, নাসির হোসেন (অধিনায়ক), মুশফিকুর রহিম, নাজমুল হাসান শান্ত, শুভাগত হোম চৌধুরী, মো আল আমিন, সাঞ্জামুল ইসলাম, নুরুল হাসান সোহান, কামরুল ইসলাম রাব্বি, আলাউদ্দিন বাবু, আল-আমিন হোসেন, এবাদত হোসেন, আলী আহমেদ মানিক।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.