তিন মাস পর ছাত্রদল নেতা খোকন  আটক

0

সিটিনিউজবিডি  :   ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান তালুকদার খোকনকে তিন মাস নিখোঁজ থাকার পর সোমবার ফরিদপুর থেকে আটক হয়েছেন বলে দাবি করেছে র‌্যাব।  তার সঙ্গে দুই সহযোগীকেও আটক করা হয়েছে।

বিস্ফোরক আইনে সূত্রাপুর ও পল্টন থানায় মামলা থাকায় খোকন পলাতক ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার বেলা ৩টার দিকে ফরিদপুর সদরের কানাইপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার দুই সহযোগীকেও আটক করা হয়েছে। আটক অন্য দু’জন হলেন- মোহাম্মদ আলী ভুইয়া ও সোহাগ গাজী।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার  জানান, তিন মাস আগে বিএনপির আন্দোলনের সময় খোকন নিখোঁজ হয়েছিলেন। পরিবার জানিয়েছিল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে উঠিয়ে নিয়ে গেছে।

তিনি বলেন, ‘নিখোঁজের তিন মাস পর আজকে জানতে পারলাম র‌্যাব তাকে ফরিদপুর থেকে আটক করেছে।’

পুলিশ আরো জানায়, আটককৃতদের ফরিদপুর কোতোয়ালি থানায় পাঠানো হয়েছে।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.