বড় সংগ্রহ করেও বিসিবি একাদশের হার

0

খেলাধুলা : ইংল্যান্ডের বিপক্ষে বড় রানের সংগ্রহ করেও জয় পেল না বিসিবি একাদশ। মূলত ইংলিশ অধিনায়ক জস বাটলার ও মঈন আলির ব্যাটিংয়ে চার উইকেটে জয় ছিনিয়ে নেয় সফরকারীরা।

মঙ্গলবার ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে বিসিবি একাদশ। ওপেনার সৌম্য সরকারকে নিয়ে ইমরুল দুর্দান্ত ব্যাটিং করেন। দলীয় ৩৫ রানে সৌম্য ফিরে গেলে একপ্রান্তে দায়িত্ব নিয়ে ব্যাটিং করে যান তিনি। দলীয় ১৯১ রানে ইমরুলের বিদায়ের পর অধিনায়ক নাসির হোসেনকে নিয়ে দলের হাল ধরেন মুশফিক। কিন্তু শেষ দিকে আর কোন ব্যাটসম্যান ভালো খেলতে না পারায় ৯ উইকেটে ৩০৯ রানেই শেষ হয় বিসিবি একাদশের ইনিংস।

বিসিবি একাদশের দেয়া ৩১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করে ইংল্যান্ড। ওপেনার জেসন রয় ও জেমস ভিন্সের ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৬ ওভারেই পঞ্চাশ পার করে ইংল্যান্ড। তবে এক সময়ে ১৭০ রানে পাঁচ উইকেট হারানোর পর কোণঠাসা হয়ে পরে ইংলিশ শিবির। এ সময় হাল ধরেন অধিনায়ক জস বাটলার ও মঈন আলি। তারা ১৩৯ রানের জুটি গড়েন। শেষপর্যন্ত ২৩ বলে বাকি থাকতে চার উইকেটে জয় পায় ইংল্যান্ড।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.