রাঙামাটিতে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে আত্মধর্মীয় সংলাপ

0

মোঃ সাইফুল উদ্দীন, রাঙামাটি : বাংলাদেশসহ সারা বিশ্বে চলমান সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে আত্মধর্মীয় সংলাপ করেছে বাংলাদেশ জাতীয় খতিব কাউন্সিল রাঙামাটি জেলা শাখা।

বুধবার সকালে রাঙামাটি ইসলামী ফাউন্ডেশন সম্মেলন কক্ষে বিভিন্ন মন্দিরের পুরোহিত, বিহারের ভিক্ষু, মসজিদের খতিবদের সমন্বয়ে এই সংলাপ করা হয়।
এতে রাঙামাটি জেলা খতিব কাউন্সিল সভাপতি মাওলানা ক্বারী মো: ওসমান গণী চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য মন্ত্রাণালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। সংলাপে আরো বক্তব্য রাখেন ইসলামী ফাউন্ডেশন উপ-পরিচালক সরকার সরোয়ার আলম, বুদ্দাংকুর বৌদ্ধ বিহারের করুনা পাল ভিক্ষু, পুরোহিত কল্যাণ সমিতির সভাপতি নির্মল চক্রবর্ত্তী, শান্তি নগর জামে মসজিদ খতিব মাওলানা মোহাম্মদ শফিউল আলম আল কাদেরী, কাঠাঁতলী জামে মসজিদের খতিব মাওলানা সেকান্দার রেজভি।
সংলাপে বক্তারা বলেন, কোন জাতি বা ধর্ম বলে নাই সন্ত্রাসী করতে হবে, মানুষ হত্যা করে কোন ধর্ম প্রচার করতে পবিত্র গ্রন্থসমূহে বলা নেই। যারা ধর্মের নামে অপকর্ম করছে তাদের কোন ধর্ম নেই। এদেরকে কোন ধর্মের অনুসারিও বলা যাবে না। সকল ধর্মের প্রচারকগণ ঐক্যবদ্ধ ভাবে সঠিক ধর্ম সম্পর্কে সাধারণ মানুষকে জানাতে পারলে তবে জঙ্গিবাদ ও সন্ত্রাস রোধ করা সম্ভব বলে বক্তারা মন্তব্য করেন। তাই সকল ধর্মের গুরুদেরকে ঐক্যবদ্ধ ভাবে সন্ত্রাস ও জঙ্গিবাদ রোধে ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.