দেয়াল চাপায় বাবা-ছেলের মৃত্যু

0

সিটিনিউজবিডি : চট্টগ্রামের পাথরঘাটায় একটি স্কুলমাঠের দেয়ালচাপায় পথচারী বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

কোতোয়ালি থানার এসআই গোলাম ফারুক জানান, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে সেইন্ট প্লাসিডস হাই স্কুলের মাঠের পাশে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাকসুদুল হক (৪২) ও তার ছেলে তৌসিফ নাহিদ (১০)। তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

এসআই ফারুক বলেন, স্কুল মাঠের সংস্কারের কাজে এস্কক‌্যাভেটর দিয়ে মাটি তোলা হচ্ছিল। যন্ত্রটির কম্পনে মাঠের পাশের দেয়াল ভেঙে পাশের রাস্তা দিয়ে হেঁটে যাওয়া বাবা-ছেলের উপর পড়ে।

গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.