বিনোদন : পূজা উপলক্ষ্যে টালিগঞ্জের সিনেমা হলে এসেছে মিমি, নুসরত, সায়ন্তিকাদের অভিনীত সিনেমা। যারা সবাই টালিউড অভিনেত্রী তনুশ্রীর বন্ধু।
অভিনেত্রী গণমাধ্যমকে জানিয়েছেন, পূজাতে কলকাতার বাইরে যাওয়ার কথা ভাবতেই পারি না। এ বছরও কলকাতায় থাকব। পূজোর দিনগুলো বেশ আরামেই কাটে। কার বাড়িতে কবে আড্ডা বসবে, সেই প্ল্যানটাই চলছে আপাতত! এই পূজায় আমার কোনো ছবি রিলিজ নেই ঠিকই। কিন্তু আমার বেস্টফ্রেন্ডদের তো আছে।
তাই মিমি, নুসরত, সায়ন্তিকার ছবিগুলো দেখতেই হবে। এবার একটা অন্য চাপও আছে আমার। আমেরিকান কেভ, বারবিকিউ ওয়ার্ল্ড— দু’টো রেস্তোরাঁতেই যেতে হবে। পূজার ভিড় কীভাবে সামলাব, সেটা নিয়ে একটু টেনশনে আছি!
