৭ দিনের রিমান্ডে ৩ নারী জঙ্গি

0

সিটিনিউজবিডি : পুরান ঢাকার আজিমপুরে জঙ্গি আস্তানা থেকে আটক তিন নারী জঙ্গি খাদিজা, শারমিন ও শাহেদা আফরিনকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার ঢাকা মহানগর হাকিম নুরুন্নবীর আদালতে তাদের হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। পরে শুনানি শেষে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা শেষে তাদের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটি) ইউনিট কার্যালয়ে নেওয়া হয়।

প্রসঙ্গত, গত ১১ সেপ্টেম্বর সন্ধ্যার পর আজিমপুরে জঙ্গি আস্তানার খোঁজ পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে একজন নিহত হয়। এ সময় এ তিন নারীকে আহত অবস্থায় আটক করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.