রমজানকে টার্গেট করে ছিনতাইকারী চক্র সক্রিয়

0

জুবায়ের সিদ্দিকীঃ  চট্টগ্রাম মহানগরীতে বেড়েছে ছিনতাই। প্রতিদিন কোথাও না কোথাও ছিনতাই হচ্ছে। নগরীর প্রায় ২৫ টি স্পটে অর্ধশতাধিক সংঘবদ্ধ ছিনতাইকারীচক্র সক্রিয় রয়েছে বলে জানা গেছে। সমাজে  কোন ধরনের অপরাধ সংঘটিত হবেনা, এমন নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। তবে অপরাধের মাত্রা যাতে নিয়ন্ত্রনে থাকে এমন ব্যবস্থা নেওয়া সম্ভব। একই ধরনের অপরাধ যখন বার বার ঘটে  এবং অপরাধীদের নানা কৌশলের কাছে অপরাধ নিয়ন্ত্রন করার দায়িত্ব যাদের, তারা সংঘটিত ঘটনার কোন কুল কিনারা করতে পারেননা। তখন এই নিয়ে প্রশ্নের জন্ম দেয় । নগরীতে মলম পার্টীর প্রায় শতাধিক সদস্য সক্রিয় রয়েছে। এদিকে রমজানকে টার্গেট করে এমন অপরাধী নগরীতে সক্রিয় থাকলেও সেভাবে পুলিশ সক্রিয় নয় অপরাধ দমনে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.