বগুড়ায় পোস্টারে কলেজছাত্রীর ছবি : বখাটে যুবক গ্রেফতার

0

সিটিনিউজবিডি : বগুড়ার শিবগঞ্জ উপজেলায় প্রেম প্রত্যাখান করায় ওই মেয়ের ছবিসহ অশ্লীল কথাবার্তা লিখে পোস্টার বানিয়ে গ্রামে বিতরণ করার অভিযোগে পুলিশ বখাটে এক কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে।

গত শনিবার রাতে সাড়ে ১১ টায় নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আবু মুছা (২৫) শিবগঞ্জ এম এইচ কলেজের অনার্স বিভাগের ছাত্র এবং রায়নগর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, শিবগঞ্জ পৌর এলাকার তেঘরি গ্রামে মেয়ে এবং শিবগঞ্জ এমএইচ কলেজের ডিগ্রি শ্রেণির ছাত্রীকে দীর্ঘদিন ধরে বখাটে আবু মুছা প্রেম নিবেদন করে উত্যক্ত করে আসছে। কিন্তু মেয়েটি তাতে পাত্তা দিচ্ছিল না। তার প্রেমে সাড়া না দেওয়ার আবু মুছা ক্ষুব্ধ হয়ে মেয়েটির ছবি ও নানা ধরনের অশ্লীল ভাষায় কথাবার্তা লিখে পোস্টার বানিয়ে শনিবার বিকেলে তেঘরি গ্রামে বিতরণ করে।
এ বিষয়টি রাতে পুলিশ কে জানানো হলে রাত সাড়ে ১১টায় তাকে গ্রেফতার করে থানায় আনা হয়। মেয়েটির পরিবার থেকে জানানো হয়, বখাটে আবু মুছা দেড় বছর আগে ওই মেয়েকে উত্যক্ত করার অভিযোগে গ্রামবাসী তাকে আটক করে থানায় দেন। পরে মুচলেকা দিয়ে ছাড়া পায়। পরবর্তী সময়ে ৮মাস আগে দ্বিতীয় দফায় উত্যক্ত করতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক মাসের করাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়।
মেয়ের বড় ভাই জানান, গত কয়েক মাস ধরে বখাটে মুছা আমার বোনের মোবাইল ফোনে ১২৯টি অশ্লীল ভাষায় মেসেজ পাঠিয়েছে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের অশ্লীল ও নগ্ন ছবি পোস্ট করে আসছে।

শিবগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়ার পরই বখাটে যুবকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.