চন্দনাইশে ক্রীড়া সংস্থার প্রীতি ফুটবল ম্যাচ

0

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ : চন্দনাইশ উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচে সিজেকেএস কর্তৃক অনুর্ধ্ব-১৮ চন্দনাইশ উপজেলা ক্রীড়া সংস্থার দল বাঁশখালী থ্রি-ষ্টার ক্লাবকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

আজ ৯ অক্টোবর বিকালে সাতবাড়ীয়া কলেজ মাঠে অনুষ্ঠিত ফুটবল প্রীতি ম্যাচে প্রথমার্ধের খেলায় বাঁশখালী দলের রাজু ১-০ গোলে দলকে এগিয়ে নিয়ে যায়। দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মাথায় চন্দনাইশ ক্রীড়া সংস্থার করিমের গোলে ১-১ গোলে সমতা ফিরে আসে। ২০ মিনিটের মাথায় করিমের দ্বিতীয় গোলে চন্দনাইশ ক্রীড়া সংস্থা এগিয়ে যায়। পরবর্তীতে জিতু তৃতীয় গোলটি করে দলকে আরো একধাপ এগিয়ে যায়। ফলে চন্দনাইশ ক্রীড়া সংস্থা অনুর্ধ্ব-১৮ ফুটবল দল ৩-১ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এ প্রীতি ফুটবল ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী।
উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ’লীগ নেতা এড. আসহাব উদ্দিন, আবুল বশর ভুইয়া, সহকারী কমিশনার (ভূমি) মোবারক হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম। মাষ্টার আবদুল মান্নান আজাদের সঞ্চালনায় পুরস্কার বিতরণী সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক এডিশনাল পিপি এড. মো. দেলোয়ার হোসেন। অন্যন্যাদের মধ্যে আলোচনায় অংশ নেন চেয়ারম্যান আহমদুর রহমান ভেট্টা, কোচ ও জাতীয় খেলোয়াড় আসকর খান বাবু, আমিনুল ইসলাম, মোজাম্মেল হক, যুবলীগ নেতা মোরশেদুল আলম, দিদারুল আলম দস্তগীর, মোস্তাফিজুর রহমান, মো. শহিদুল ইসলাম, হেলাল উদ্দিন প্রমুখ।
খেলা পরিচালনায় ছিলেন কুতুব উদ্দিন রানা। খেলায় বিজয়ী দলের জিকু ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রপি বিতরণ করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.