কমরেড মেহেদীকে স্মরণ

0

সিটিনিউজবিডি : আজ ১১ অক্টোবর মঙ্গলবার সকাল ১০ টায় ভাষা সৈনিক, স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতা, রাজনীতিতে কালো ও বিদেশী প্রভাব মুক্ত বাংলাদেশ গড়ার পুরোধাব্যক্তি, তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর নিয়ে বিদেশী চক্রান্তের বিরুদ্ধে জাতীয় আন্দোলনের প্রধান উদ্যোক্তা প্রয়াত কমরেড নূরুলহক মেহেদীর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্য জাতীয় প্রেসক্লাব সম্মুখে নির্মিত অস্থায়ী বেদীতে ফুলেল শ্রদ্ধার্ঘ অর্পন করেন বিভিন্ন রাজনৈতিক দল, শ্রেনী পেশার নেতৃবৃন্দ।

কমরেড মেহেদীর পরিববার, বাসদ, পিডিপি, মজদুর পার্টি, গণতান্ত্রিক কর্মী শিবির, গরিবী হটাও আন্দোলন, ন্যাপ, এনডিপি, সংযুক্ত শ্রমিক ফেডারেশন, সিএলএনবি, অগ্নিবীণা, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, নাগরিক পরিষদ, ছাত্র পরিষদসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ।

আগামী ১৪ অক্টোবর শুক্রবার বিকাল ৩ টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে কমরেড মেহেদীর স্মরণসভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন কমরেড নূরুল হক মেহেদী স্মরণসভা জাতীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। বক্তব্য রাখবেন প্রগতিশীল, গণতান্ত্রিক, বাম রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবি ও পেশাজীবি নেতৃবৃন্দ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.