খেলাধুলা : বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল ইংল্যান্ড। বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ ওয়ানডেতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২৭৭ রান করে বাংলাদেশ। জবাবে ৪৭.৫ ওভারে ৬ উইকেটে হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড।
তামিম-ইমরুলের উদ্বোধনী জুটি ও মুশফিকের অর্ধশত রানে ভর করে ৫০ ওভার ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ২৭৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। বেন স্টোকসের করা ১৯তম ওভারের শেষ বলে ডসনের হাতে ধরা পড়ার আগে ৫৮ বলে ৪৬ রান করেছিলেন ইমরুল, ৪টি চার ও একটি ছক্কা মেরেছেন তিনি। ষষ্ঠ উইকেট হিসেবে নাসির হোসেন ফেরত যাওয়ার সময় রান ১৯২, ওভার বাকি ১১টি। সেখান থেকে মোসাদ্দেককে নিয়ে ঘুরে দাড়ান মুশফিকুর রহিম। দুই জনের ৭১ বলে ৮৫ রানের জুটিতে ভর করে ইংল্যান্ডকে ২৭৭ রানের লক্ষ্য দিতে সক্ষম হয় বাংলাদেশ। নিজের ২৩তম অর্ধশত রান করা মুশফিকুর অপরাজিত ছিলেন ৬২ বলে ৬৭ রান করে। মোসাদ্দেক করেছেন ৩৯ বলে ৩৮ রান।
লেগ স্পিনার আদিল রশিদ দুর্দান্ত বল করে ৪৩ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নিয়েছেন বেন স্টোকস ও মঈন আলি।
