খেলাধুলা : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের সবকটিতে হেরে হোয়াইটওয়াশের লজ্জায় পুড়লো স্মিথের অস্ট্রেলিয়া। রুশোর শতকে দক্ষিণ আফ্রিকার করা ৩২৭ রানের জবাবে ৪৮.২ ওভারে ২৯৬ করতেই সবকটি উইকেট হারায় বিশ্ব চ্যাম্পিয়নরা। যার ফলে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে নিজেদের ইতিহাসে প্রথমবার হোয়াইটওয়াশ হলো অজিরা।
বুধবার কেপটাউনের ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে রাইলি রুশোর ক্যারিয়ারের ৩য় শতক ও ডুমিনির ফিফটিতে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৩২৭ রান করে দ.আফ্রিকা। ১১৮ বলে ১৪ চার ও দুই ছক্কায় ১২২ করে আউট হন রুশো। আর দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৭৩ রান করেন জেপি ডুমিনি। অজি বোলারদের মধ্যে ৩টি করে উইকেট পান ক্রিস ট্রেমেইন ও জো মেনি। এছাড়া স্কট বোল্যান্ড দখল করেন ২টি উইকেট।
জবাবে স্বাগতিকদের দেয়া বড় টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুটা বেশ ভালোই করে অস্ট্রেলিয়া। দলীয় ৭২ রানে ভাঙে ওয়ার্নার-ফিঞ্চের উদ্বোধনী জুটি। চলমান সিরিজে দ্বিতীয় সেঞ্চুরির সঙ্গে তুলে নেন ক্যারিয়ারের নবম সেঞ্চুরি। সিরিজের শেষ ম্যাচে ডেভিড ওয়ার্নারের দারুণ এক শতকের পরও ৩১ রানের হেরে যায় স্মিথ বাহিনী।
স্বাগতিক বোলারদের মধ্যে দু’টি করে উইকেট পান কাইল অ্যাবোট, কাগিসো রাবাদা ও তাহির। ম্যাচ সেরা হন ডেভিড ওয়ার্নার আর সিরিজ সেরা হন রাইলি রুশো।
