ঢাকা : ঢাকা সিটি কর্পোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও মিরপুর সরকারি বাংলা কলেজের সাবেক ভিপি শামীম পারভেজকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১১টার দিকে মিরপুর থানার এসআই রাশেদ পাইকপাড়ার একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে শামীম পারভেজকে গ্রেফতার করেন।
শামীম পারভেজের স্ত্রী জান্নাত আরা ফেরদৌস জানান, বুধবার রাতে মিরপুর থানার পুলিশ পরিচয়ে শামীমকে বাসা থেকে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার সকালে শামীম পারভেজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি বলেন, শামীম পারভেজকে বুধবার রাতে মিরপুরের পাইকপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
