মেসির মুকুটে যোগ হলো নতুন রেকর্ড

0

খেলাধুলা : বেশ কিছুদিন ধরেই ইনজুরিতে লিওনেল মেসি। সর্বশেষ ৩ ম্যাচ থেকে তারা হারিয়েছে ৭ পয়েন্ট। অথ্যাৎ, মেসির অভাবটা বেশ ভালোভাবেই ভোগাচ্ছিল বার্সেলোনাকে।

নিজেদের মাঠে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে মাঠে নামার আগেই গতকাল বার্সা কোচ লুইস এনরিকে বলেছিলেন, মেসি পুরোপুরি ফিট মাঠে নামার জন্য। অবশেষে ঠিকই মাঠে নেমেছেন ফুটবলের রাজপুত্র। নেমেই তার মুকুটে যোগ হলো আরো একটি পালক। ঘরের মাঠে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডে মেসি ছাড়িয়ে গেছেন অ্যাথলেটিক বিলবাওয়ের কিংবদন্তি তেলমো জারাকে।

ঘরের মাঠে সবচেয়ে বেশি ১৭৯টি গোল করার রেকর্ড দীর্ঘদিন ধরে ছিল জারার দখলে। শনিবার দেপোর্তিভো লা করুনার বিপক্ষে একটি গোল করে সেটি নিজের দখলে নিয়েছেন মেসি। লা লিগায় বার্সেলোনার মাঠে মেসি করেছেন ১৮০ গোল।

সার্জিও বুস্কেটসের পরিবর্তে ৫৫ মিনিটে মাঠে নামেন লিওনেল মেসি। নেমেই তিন মিনিট পর গোল। ৫৮তম মিনিটে নেইমারের পাস থেকে বল পেয়ে বাম কোন থেকে বাম পায়ের সেই ট্রেডমার্ক শট। জড়িয়ে গেলো দেপোর্তিভোর জালে। সঙ্গে সঙ্গেই নেইমার-সুয়ারেজদের আলিঙ্গনে বন্দী হলেন মেসি।

তার আগেই অবশ্য তিনটি গোল দিয়ে রেখেছিল বার্সা। যার দুটি এসেছে রাফিনহার কাছ থেকে এবং একটি লুইস সুয়ারেজের কাছ থেকে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.