বাহুবলিকে ছাড়িয়ে যাবে বাহুবলি ২

0

বিনোদন : আগামী বছরে আসবে ‘বাহুবলি ২’। কিন্তু আসার আগেই পড়েছে আলোচনার মুখে। কারণটা সহজ, এই ছবিতেই তো মিলবে প্রশ্নের জবাব। ছবির অন্যতম তারকা রানা দগ্গুবাতি এই উত্তেজনা আরো উসকে দিয়েছেন বটে! তাঁর কথা হলো, ‘বাহুবলি ২’-এর তুলনায় ‘বাহুবলি’ নাকি অনেকটাই ছোটখাটো ছবি মনে হবে!

তিনি বলেন, ‘এই ছবিতে (বাহুবলি ২) অ্যাকশনের দৃশ্যগুলোই এমন যে প্রথম ছবিটাকে নেহাতই ছোট্ট মনে হতে পারে! দৃশ্যগুলো দুর্দান্তভাবে ধারণ করা হয়েছে, একদম মাথা ঘুরিয়ে দেবে সবার। আমাদেরই তো কাজ দেখে মাথা খারাপ হওয়ার জোগাড়! কাজেই দর্শকদের যে কতটা দারুণ লাগবে তা আর বলতে হয় না।’

পিটিআইকে দেওযা সাক্ষাৎকারে রানা দগ্গুবাতি জানান, দর্শক এই ছবি থেকে অনেক বেশি প্রত্যাশা করবে, আর তেমনটাই হওয়া উচিত। ‘দ্বিতীয় ছবির মাধ্যমেই আসলে গল্পটা পূর্ণতা পাবে। মানুষ জানতে পারবে কাটাপ্পা কেন বাহুবলিকে হত্যা করেছিল’—বলেন এই ৩১ বছর বয়স্ক অভিনেতা।

প্রথমটির জন্য প্রস্তুতি ছিল আলাদা। ‘বাহুবলি ২’-এর জন্য আরো বাড়তি প্রস্তুতি নিয়েছেন রানা। শরীর গড়েপিটে বানিয়েছেন আরো দশাসই, প্রকাণ্ড। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সেই ছবিটি প্রকাশের পর ভক্তরা বুঝেছেন, এবারের অ্যাকশন হতে যাচ্ছে আরো চোখ ধাঁধানো! আগামী ২০১৭ সালের ২৮ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে ‘বাহুবলি ২।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.