মো. সাইফুল উদ্দীন, রাঙামাটি : রাঙামাটি কমিউনিটি পুলিশিংয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ অক্টোবর) বিকেল ৫টায় রাঙামাটির কোতয়ালী থানার আয়োজনে থানা প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
কোতয়ালী থানার অফিস ইনচার্জ মোঃ রশিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটির পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান।
এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ শহিদুল্লাহ, পৌরসভার প্যানেল মেয়র মোঃ জামাল উদ্দিন।
রাঙামাটির পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান বলেন, রাঙামাটিতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে, সে নীতিতে এখনা আমরা আছি। কোন মাদক ব্যবসায়ীদেরকে ছাড় দেওয়া হবে না। যেখানেই মাদক থাকবে, সেখানেই পুলিশ অভিযান চালাবে।
তিনি আরো বলেন, কমিউনিটি পুলিশিং হচ্ছে পুলিশের সাথে সাধারণ জনগণের একটি সেতু। যার মাধ্যমে সাধারণ জনগণের সাথে পুলিশের একটি সুন্দর সর্ম্পক টিকে থাকবে। যারা পুলিশিং ফোরামে আছে তাদের সঠিক তথ্যই পারে সমাজকে সুন্দর করতে, তাই তিনি সকল পুলিশিং ফোরামের নেতৃবৃন্দকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য আহ্বান জানান।
