প্রতিদিন ৮০ লাখ টাকা আয় অ্যাডেল

0

বিনোদন : প্রতিদিন ৮০ লাখ টাকা আয় করছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী অ্যাডেল। সর্বশেষ অ্যালবাম থেকে পাওয়া টাকাই তার এই আয়ের উৎস। দৈনিক সান পত্রিকা জানায়, ২০১৫ সালে ‘টোয়েন্টিফাইভ’ নামের অ্যালবাম মুক্তির পর রাতারাতি বড়লোক বনে যান অ্যাডেল। তার এই অ্যালবামটি ব্রিটিশ ইতিহাসের দ্রুততম বিক্রি হওয়া অ্যালবামে পরিণত হয়।

ডেইলি মিররের হিসাবে, ২০১৫ সালে প্রায় ২৮৭ কোটি টাকা আয় করে তার প্রতিষ্ঠান ‘মেল্টেড স্টোন লিমিটেড’। এভাবেই তার দৈনিক আয় দাঁড়িয়েছে দৈনিক ৮৪ হাজার পাউন্ড, যা কিনা বাংলাদেশি টাকায় ৮০ লাখেরও বেশি!

জানা গেছে, অ্যাডেল-এর প্রতিষ্ঠান ওই এক অ্যালবাম থেকেই লাভ করেছে প্রায় ১৬ কোটি টাকা। এখান থেকে তার তহবিলে জমা হয় প্রায় ১৪ কোটি টাকা। সবমিলিয়ে গত ৫ বছরে তার সর্বমোট আয় হয়েছে ১০০০ কোটি টাকার বেশি!

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.