সিটিনিউজবিডি : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আগামী ২২ অক্টোবর হতে ২৭ অক্টোবর পর্যন্ত জাতীয় কৃতি নিয়ন্ত্রন সপ্তাহ উদযাপন উপলক্ষে দেওয়ান বাজার ইপিআই জোনের উদ্যোগে জোনাল এডভোকেসি সভা জোনাল মেডিকেল অফিসার ডা. তপন কুমার চক্রবর্তীর সভাপতিত্বে ওয়ার্ড কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী।
উক্ত সভায় অন্যদের মধ্যে ডা. মোহাম্মদ ইসমাইল, ডা. হুমায়রা ফেরদৌস, ওয়ার্ড সচিব মোহাম্মদ মোতাহের হোসেন, নন্দন বড়ুয়া, আবদুর রহমান, সৈয়দ মেজবাউল হক, সাধন বড়ুয়া ও বিভিন্ন ইপিআই জোন ও এনজিও সংস্থার কর্মকর্তা, মাঠকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি প্যানেল মেয়র ও কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী বলেন, শিশুদের পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। খাবার আগে ভালভাবে হাত-মুখ দোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। যে শিশুরা কৃমিতে আক্রান্ত সে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তিনি শিশুদের কৃমিনাশক ঔষধ খাওয়ায়ে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহবান জানান।
