রাঙামাটি কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৮

0

মোঃ সাইফুল উদ্দীন, রাঙামাটি : রাঙামাটি সরকারি কলেজের ছাত্রলীগের দুই গ্রুপে সংঘষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুর ১২টায় দিকে এই ঘটনা ঘটে।

রাঙামাটি সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সুলতান মাহামুদ বাপ্পা গ্রুপের সাথে ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াদ গ্রুপের মধ্যে এই সংঘষটি হয়। এতে ৮ জন ছাত্রলীগ কর্মী আহত হয়ে রাঙামাটি সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় রয়েছে। তারা হলো মেজবাহ উদ্দিন, শাওন, দিদার, দীপংকর, হাসান মুরাদ, নাজিম, ছাব্বির, নুর নবী।

কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন বলেন, প্রতিদিনের মত করে আজকেও কলেজে গিয়ে ছাত্রলীগের কর্মীবৃন্দের সাথে যোগাযোগ করতে গেলে এক পর্যায়ে দীপংকর এসে কর্মীদের বিভিন্ন ধরনের উল্টা-পাল্টা কথা বলে এবং সিনিয়র নেতাকর্মীদের উপর চওড়া হয়ে উঠে এছাড়া সে বড় ভাইদের বিরুদ্ধে বিভিন্ন ধরণের খারাপ মন্তব্য করতে শুরু করে তাই বড় ভাইরা তার উপরে ক্ষিপ্ত হয়।

তিনি আরো বলেন, এই সংঘষে আমি সহ ৪ জন নেতাকর্মী আহত হয়েছি। আমরা এই ধরনের সংঘষ আশা করি না, তবে বিএনপি-জামাত থেকে আশা কর্মীদের এই আচারণ আমাদেরকে প্রশ্নবৃদ্ধ করে তুলে। আমরা ছাত্রলীগের মত আদর্শবান সংগঠনে এই ধরণের কর্মী চাই না বলেও তিনি মন্তব্য করেন।

রাঙামাটি কোতয়ালী থানার এসআই লিমন বলেন, তাদের মধ্যে একটি ছোটখাটো বিষয় নিয়ে সংঘষ সৃষ্টি হয়। আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে কলেজে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি ছাত্রলীগে দুই গ্রুপের কর্মীরা আহত হয়েছে।

তিনি আরো বলেন, এমনিতে এখনো পর্যন্ত কোন মামলা বা অভিযোক করা হয় নি। তবে কোন অভিযোক করা হলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.