নতুন জাতিসংঘ প্রধানকে ওবামার অভিনন্দন

0

আন্তর্জাতিক : জাতিসংঘের নতুন মহাসচিব অ্যান্টনিও গুটেরেসকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মঙ্গলবার গুটেরেসকে অভিনন্দন জানিয়ে ওবামা বলেছেন, যুক্তরাষ্ট্র জাতিসংঘের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ অব্যাহত রাখবে। গুতেরেস আগামী ১ জানুয়ারি জাতিসংঘ মহাসচিবের দায়িত্ব নেবেন।

টেলিফোনে পর্তুগালের সাবেক প্রেসিডেন্ট গুটেরেসের সঙ্গে আলাপকালে ওবামা কার্যকর ও জবাবদিহিতামূলক শান্তিরক্ষাসহ জাতিসংঘের সংস্কার কর্মসূচির ওপর গুরুত্বারোপ করেন।

হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, ওবামা জলবায়ু পরিবর্তন, বলপূর্বক অভিবাসন, টেকসই উন্নয়ন, অস্ত্র-বিস্তার রোধ, মানবিক সহায়তা, সংঘাত প্রতিরোধ, শান্তিরক্ষা ও মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনসহ ব্যাপক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘের প্রচেষ্টায় অব্যাহত সহায়তা দেয়ার অঙ্গীকার করেন।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সম্প্রতি এক বৈঠকে গুটেরেসকে জাতিসংঘ প্রধানের পদে নিয়োগের জন্য সর্বসম্মত সমর্থন দেয়। এবারই প্রথম সাত নারীসহ মোট ১৩ জন এ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.