অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশী ৪৯ আটক

0

অনলাইন ডেস্ক : ভারত থেকে বেনাপোল দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে গাতিপাড়া সীমান্তে শিশুসহ ৪৯ জন নারী-পুরুষকে আটক করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার ভোরে তাদেরকে আটক করা হয়।

আটককৃতদের বাড়ি ঢাকা, গোপালগঞ্জ, খুলনা, যশোর, ফরিদপুর, নড়াইল, বরিশাল, বাগেরহাট ও ঢাকা জেলার বিভিন্ন থানা এলাকায়। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। তাদের বৃহস্পতিবার সকালে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে বিজিবি।

বেনাপোল ২৬ বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল্লাহ ওয়াফি জানান, কাজের সন্ধানে অবৈধপথে ভারতে গিয়ে দীর্ঘদিন তারা সেদেশে অবস্থান শেষে ভোরে গাতিপাড়া সীমান্ত দিয়ে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি সদস্যরা ৩১ জন নারী, ৭ শিশু ও ১১ জন পুরুষকে আটক করে।

বেনাপোল পোর্ট থানার এমসআই এহসান জানান, এ ব্যাপারে মামলা হয়েছে বেনাপোল পোর্ট থানায়। বিকেলে তাদের যশোর আদালতে পাঠান হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.