চন্দনাইশ প্রতিনিধি : চন্দনাইশের বরমা সংঘরাজ অভয়তিষ্য বিহারের দানোত্তম শুভ কঠিন চীবরদান উৎসব অনুষ্ঠান ১৯ অক্টোবর বুধবার যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ, আলোচনা সভা, ধর্মদেশনা অনুষ্ঠান ইত্যাদি।
অধ্যক্ষ শ্রীমৎ শুদ্ধানন্দ মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ কেন্দ্রীয় বিহার পূর্ব জোয়ারা শ্রদ্ধানন্দ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ দয়ানন্দ মহাস্থবির। প্রধান ধর্মদেশক ছিলেন অধ্যক্ষ শ্রীমৎ এল অনুরুদ্ধ মহাস্থবির।
অনুষ্ঠান উদ্বোধন করেন অভয়তিষ্য বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সুমনরক্ষিত। বিশেষ অতিথি ছিলেন শ্রীমৎ প্রজ্ঞানন্দ মহাস্থবির, শ্রীমৎ ধর্মানন্দ স্থবির, মৃদুল বড়ুয়া, মুসলিম প্রতিনিধি এস কফিল ও সনাতন ধর্মীয় প্রতিনিধি নারায়ণ ব্রহ্মচারী। রনি বড়ুয়া ও রাহুল বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাস্টার কল্যাণ মিত্র বড়ুয়া, প্রশান্ত বড়ুয়া খোকন, সুশান্ত বড়ুয়া বাবু, ডা. প্রিয়রতন বড়ুয়া প্রমুখ।
