আলজেরিয়ায় দূতাবাস খুলছে বাংলাদেশ

0

সিটিনিউজবিডি : ২৩ বছর পরে আলজেরিয়ায় গত ১৬ অক্টোবর থেকে পুনরায় বাংলাদেশ মিশন খোলা হয়েছে। আলজেরিয়ায় নিয়োজিত রাষ্ট্রদূত আবদুল হাই শিগগিরই সেখানে যোগ দেবেন। রাষ্ট্রদূত আসার আগে চার্জ ডি অ্যাফেয়ার্স মো. শাহজাহান সেখানে প্রাত্যহিক কর্মকাণ্ডের দায়িত্বে থাকবেন।

আলজেরিয়ায় ১৯৭৩ সালের ১০ আগস্ট প্রথম ডিপ্লোম্যাটিক মিশন চালু করা হয়। ১৯৯৩ সালে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতাসীন থাকার সময় সে মিশন বন্ধ করে দেয়া হয়।

উল্লেখ্য, ১৯৭৩ সালে আলজিয়ার্সে অনুষ্ঠিত চতুর্থ জোট নিরপেক্ষ আন্দোলনে বাংলাদেশের অন্তর্ভুক্তি সমর্থন করে আলজেরিয়া। ওআইসিতে বাংলাদেশের সদস্যপদ লাভে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এছাড়া বৈশ্বিক প্রেক্ষাপটে আলজেরিয়ায় আফ্রিকান মহাদেশের উদীয়মান রাজনৈতিক, বাণিজ্য ও অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। ২৩ বছর পরে নতুন করে দূতাবাস খোলার পরে দুই দেশের মধ্যে বাণিজ্য, অর্থনৈতিক ও উন্নয়ন খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.