ঢাকা : জেএমবির নেতা আব্দুর রহমানে পরিচয় নিশ্চিত করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার (২১ অক্টোবর) সকালে র্যাবের মহানগর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।
আজ (২১ অক্টোবর) বেলা ১১টায় র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
শনিবার (০৮ অক্টোবর) বিকেলে র্যাবের একটি দল সাভারের আশুলিয়ায় একটি বাড়িতে অভিযান চালায়। এসময় আব্দুর রহমান পালানোর সময় গুরুতর আহত হন। র্যাব সদস্যরা তাকে আটক করে এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
