বুয়েটে ভর্তি পরীক্ষা চলছে

0

সিটিনিউজবিডি : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে লেভেল-১ ও টার্ম-১-এর স্নাতক কোর্সে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ (২২ অক্টোবর) শনিবার সকাল ৯টা থেকে ভর্তি পরীক্ষা শুরু হয়।

পুরকৌশল ভবনে পরীক্ষাগুলো সকাল ৯টায় শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত। অন্যান্য ভবনে পরীক্ষা হবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

এ বছর ১ হাজার আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৯ হাজার ১৫৭ জন শিক্ষার্থী। নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১২ নভেম্বর।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.